যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি। গতকাল শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি মার্কিন সিদ্ধান্তকে লঘুপাপে গুরুদণ্ড উল্লেখ করে এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সরকারের এ সিদ্ধান্তের ফলে ইউরোপেও জিএসপি সুবিধা হুমকির মুখে পড়তে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেন। বিবৃতিতে চেম্বার সভাপতি শ্রমিকদের মজুরি, কাজের পরিবেশ ও কারখানাসমূহের কমপ্লায়েন্স সমস্যা সমাধানে সংশ্লি¬ষ্টদের আরো নিষ্ঠাবান হওয়ার আহবান জানান।
দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ক সেমিনার
গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে দারিদ্র্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দীন কাসেম খান। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুুবুল আলম।
