কেসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে তপন

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:০২
কেসিসির প্যানেল মেয়র আজমল আহমেদ তপন গতকাল রবিবার সকালে খুলনার ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কেসিসির বর্তমান মেয়র প্যানেলের ১ নম্বর সদস্যকে আর্থিক ক্ষমতাসহ মেয়রের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্বভার গ্রহণকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরিফ, সচিব এম ইদ্রিস সিদ্দিকী উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত মেয়র দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন বলে খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।