লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত হতে ছিটমহলের অধিবাসী আব্দুল লতিফকে (২৮) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভারতীয় কুচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের সদস্যরা তাকে বেদম মারপিটের পর ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তিনি বুড়িমারী ইউনিয়নের খেংটি গ্রামের ভেতর অবস্থিত ১৭ নম্বর ভারতীয় ছিটমহলের মৃত আবুল হোসেনের পুত্র। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হবে।
