পাবনার মানুষ তাপদাহ আর গরমের কারণে অস্থির সময় পাড় করছেন। খেটে খাওয়া দিন মজুরেরা গরমের কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় রোদে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়েছে।
গরমের কারণে পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া আর পানি শূন্যতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ভিড় করছেন রোগীরা। দুইশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের কক্ষ ছাড়িয়ে বারান্দায় বিছানা বিছিয়ে রোগীদের চিকিৎসা সেবা নিতে দেখা যায়। গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে শতাধিক শিশু রোগী গরমের কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে গরমের কারণে ডাইরিয়া ওয়ার্ডে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রোগী প্রতিদিন চিকিৎসা গ্রহণ করছেন। গত এক সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া জনিত কারণে প্রায় ৪শত রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। শনিবার ডাইরিয়া ওয়ার্ডে রোগী ভর্তি ছিলেন ৩২জন, শিশু ওয়ার্ডে ভর্তি ৮৫জন শিশু। শিশু ওয়ার্ডে গত এক সপ্তাহে প্রায় ৬শত শিশু গরমের কারণে ভর্তি ছিল।
.jpg)
আরও পড়ুন: মৌলভীবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১
পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. লামিয়া সুলতানা জানান, প্রচণ্ড গরমের কারণে ডাইরিয়া, নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট জনিত নানা সমস্যা নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে।
ইত্তেফাক/কেকে
