‘টিকফা অনুমোদনের পরও জিএসপি স্থগিতের ঘোষণা কূটনৈতিক ব্যর্থতার ফল’

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১১
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত টিকফা চুক্তি অনুমোদন দেবার পরও জিএসপি স্থগিতের পেছনে অর্থনীতির চেয়ে রাজনীতি যে বেশি কাজ করেছে তা অত্যন্ত স্পষ্ট। তিনি জিএসপি স্থগিতের ঘোষণাকে রাজনৈতিক সিদ্ধান্ত ও মহাজোট সরকারের বিরাট কূটনৈতিক ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে তিনি টিকফা চুক্তির অনুমোদন বাতিলসহ মার্কিনীদের সাথে স্বাক্ষরিত জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী চুক্তিসমূহ বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।