মোল্লারহাটে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১১
বাগেরহাটের মোল্লারহাটের ঘাটভিলা গ্রামে ‘প্রভাব বিস্তারকে’ কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। মোল্লারহাট থানার ওসি খায়রুল আলম জানান, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি গ্রুপ আরেকটি গ্রুপের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বাড়িও ভাংচুর করে। হামলায় মোহাম্মদ সেকান্দার (৩৫), ইসরাইল শেখ (৩২), হাসিব শেখ (৩৮), ইব্রাহিম শেখ (৩৫), ইস্কান্দার শেখ (৪০) সহ ১৫ জন আহত হন। আহতদের প্রথমে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় সবুর শেখ ও মফিজ শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।