জাতীয় স্বার্থে ঐকমত্যের বিকল্প নেই

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৬
জাকের পার্টি চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, একই আবর্তে ঘুরপাক খাচ্ছে আমাদের জাতীয় রাজনীতি। বৈরিতা, দ্বন্দ্ব, সংঘাত রাজনীতিকে চরম কলুষিত করছে। গতানুগতিক এ ধারা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। দেশ ও জাতির স্বার্থ বিবেচনায় এনে মূল ইস্যুগুলোতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই। সোমবার গুলশানে একটি রেস্তোরাঁয় পার্টির জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু আজগর আহমেদ পিন্টু, মহাসচিব মুন্সী আব্দুল লতিফ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার শাহ্ আলম, এজাজুর রসুল ও কায়সার হামিদ, ঢাকা জেলা সভাপতি সামসুদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ সুরুজ্জামাল প্রমুখ।