দিনাজপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৪১
দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের অনার্সের ছাত্রী তুহিন আরা (২৪) আত্মহত্যা করেছেন। তিনি সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইছমুল হকের মেয়ে। গলায় ওড়না পেছিয়ে গোপীনাথপুর গ্রামের বাড়িতে নিজ কক্ষে তিনি আত্মহত্যা করেন। ঘটনাস্থলে গিয়ে গতকাল সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করে। দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণেই তুহিন আত্মহত্যা করেছেন। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।