বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিত্সার জন্য সিঙ্গাপুর গেছেন। তিনি ডায়াবেটিস, জ্বর ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে টানা গত ৯ দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত রবিবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সা নিবেন। এই হাসপাতালেই গত বছর তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল। সাদেক হোসেন খোকার দ্রুত শারীরিক সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
