আজকের রাশিফল

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৭:৩৫
৩ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১৮ই আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৩ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: মুক্তা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি স্পষ্টভাষী ও উচ্চাভিলাষী। জীবন সম্পর্কে আপনি উচ্চতর দৃষ্টিভঙ্গীর অধিকারী। নিজস্ব পরিমন্ডলে ও নিপীড়িতদের মাঝে আপনি সহজেই জনপ্রিয়তা লাভ করবেন। জ্ঞান ও অভিজ্ঞতা লাভের জন্য ভ্রমণের প্রতি আপনার আগ্রহ থাকবে। জীবনে আপনি সুযোগ পাবেন। তবে আপনার পথ আপনাকেই গড়ে নিতে হবে। দায়িত্ব গ্রহণে অনীহা না থাকলে আপনার অগ্রগতি কেউ রুদ্ধ করতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকা, পোলিশ দার্শনিক আলফ্রেড কজিস্কি, খালেদা এদিব চৌধুরী, কেন রাসেল, নাট্যকার এস কে এম শামছুল হক, জিনাত রেহানা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় অর্থ চিন্তা দেখা দিতে পারে। প্রাপ্ত সুযোগ হাতছাড়া না করলেই ভালো করবেন। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পাবেন। ভাগ্য উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয়ের জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। মাতা বা মাতৃস্থানীয়দের সহানুভূতি পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স শুভ নয়। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সাফল্য আসতে পারে। কারো আচরণে মনক্ষুণ্ন হতে পারেন। অসম্পূর্ণ কাজ শেষ করে মানসিক তৃপ্তি পাবেন। আজ নিজের ভাগ্য নিজেকেই গড়ার চেষ্টা করতে হবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কাজকর্মে উত্সাহ পাবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। সাফল্য অবশ্যই করায়ত্ত হবে। কাজের পরিধি বৃদ্ধি পাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ কোনো কারণে মানসিক চাপে থাকতে পারেন। দরকারি কোনো কাগজপত্র খোয়া যেতে পারে। অথবা কোনো মূল্যবান দ্রব্য হারাতে পারেন। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পরিবারের কারো আচরণে মনে কষ্ট পাবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যাংকারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পার। কোনো খবরে উত্সাহিত বোধ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ অ্যাডভার্টাইজিং এজেন্সির মালিকদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ কারো সহযাগিতা পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরি প্রার্থীদের জন্য দিনটি শুভ নয়। কর্মসংস্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। চিন্তাভাবনা করে কাজ করুন। কাজকর্মে কোনো ভুলের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। মহিলাদের কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ব্যয় বৃদ্ধির জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। শরীর ভালো যাবে না। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আজ কারো কোনো ব্যাপারে জামিন না হলেই ভালো করবেন। জিম্মাদারীর জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। কর্মক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতায় তা কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বিনোদন শুভ।