নাচ দেখে

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৪২
সেদিন গেলাম জানতে আমি ঘাস ফড়িংয়ের কাছে কেমন করে লেজ তোলে সে তিড়িং-বিড়িং নাচে। ঘাস ফড়িংয়ের জবাবটা যে সাফ- নাচতে হলে দাওনা জোরে লাফ লাফটা দিলাম তাই ব্যয় করে যে শক্তি পুরোটাই। যেমন করে লাফায় কোলাব্যাঙ তেমন করে লাফ দিয়ে হায় ভাঙলো আমার ঠ্যাঙ!