প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ১৯:৪২আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৪২
বাংলাদেশের মাটিরে ভাই
সোনার চেয়ে খাঁটি,
দেশের কৃষক লাঙ্গল নিয়ে
চাষ করে যে মাটি।
এই মাটিতে ফসল ফলিয়ে
থাকে নানা আশায়,
তারা ছেলে-মেয়ে নিয়ে
স্বপ্ন দেখে বাসায়।
তারা মণের মণ ফসল
বিক্রি করে হাটে,
ছেলে-মেয়ের খাতা, কলম
নিয়ে ফেরে বাটে।