ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৯, ১৯:১৩

সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান মিথিলার (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পড়ালেখার চাপে মিথিলা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে এ আত্মহত্যার সাঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সিলেট বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদুত হোসেন জানান।

আরও পড়ুনঃ শ্রমের মূল্য ধানের মূল্যের দ্বিগুন, দিশেহারা কৃষক দিলেন পাকা ধানে আগুন

তিনি জানান, রবিবার ভোরে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে মিথিলার মরদেহ উদ্ধার করা হয়। মিথিলা এমএজি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তার বাবা আব্দুল হালিমও চিকিৎসক।

ইত্তেফাক/নূহু