গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২০:০১
কোনো কাজের তাড়া না থাকলে আমরা সাধারণত খাওয়া-দাওয়া নিয়ে কখনোই সে অর্থে তাড়াহুরো করতে চাই না। তবে কানাডার অধিবাসি পিটার চেরউইনস্কির বিষয়টা এক্ষেত্রে একেবারেই ভিন্ন। কোনোকিছু দ্রুত গলাধকরণ করার বিষয়টাকে রীতিমতো ডালভাত বানিয়ে একের পর এক চারটি রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন এই পিটার। আর দ্রুত খাওয়া-দাওয়া করার সাথে সম্পর্কিত এই চারটি গিনেজ রেকর্ডের মধ্যে রয়েছে দ্রুততম সময়ে একটি কাঁচা পেয়াজ খেয়ে শেষ করা (৪৩.৫৩ সেকেন্ড), মাত্র ৪১.৩১ সেকেন্ডে একটি ১২ ইঞ্চি পিজা খেয়ে শেষ করা, এক মিনিটে সবচেয়ে বেশি (৯টি) ফেরেরো রচার চকোলেট খাওয়া এবং এক মিনিটে সবচেয়ে বেশি সংখ্যক (১৭টি) জাফা কেক খাওয়া।