চান্দিনায় ৬ ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
কুমিল্লার চান্দিনায় ৬ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলে—চান্দিনা উপজেলার হারং গ্রামের কাউসার, একই জেলার কোতয়ালী থানার ডুমুরিয়া চাঁনপুর গ্রামের মো. মহসিন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাকবুনিয়া গ্রামের রিয়াজ ইলিয়াস, একই উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের মো. স্বপন, সাকবুনিয়া গ্রামের ছেলে আল-আমিন ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বুইঠার হাটখোলা গ্রামের ছেলে আল-আমিন। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সার্বিক গোলাম মোর্শেদ জানান, ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন যাবত্ যানবাহনে ডাকাতি করে আসছে। সোমবার দিনগত রাতে কুটুম্ব এলাকায় যানবাহনে ডাকাতি করার সময় স্থানীয় জনতা ধাওয়া করে ৬ জনকে আটক করে গণপিটুনি দেয়।