জেলায় বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম হাবিবুর রহমান বিশ্বাস (৫৫)। তিনি হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে ওই পুলিশ সদস্য রাস্তা পাড় হওয়ার সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
