নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদেরকে আগামীতে আরো কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা ও নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাদের আশ্বস্ত করে বলেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন তারাই আগামীতে নির্বাচন ও পদ পাওয়ার ক্ষেত্রে বিবেচনায় থাকবেন। দলের নামধারী নেতারা আর কখনো মূল্যায়িত হবেন না। মঙ্গলবার সকালে ঢাকার উত্তরায় মির্জা ফখরুল ইসলামের বাসায় নারায়ণগঞ্জের বিএনপি নেতারা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
