খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ডীন নিয়োগ নিয়ে শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ সৃষ্টির ফলে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ বিলম্বিত হচ্ছে। জীব বিজ্ঞান স্কুলের একাডেমিক ক্যালেন্ডারে ১৭ এপ্রিল টার্ম পরীক্ষার সম্ভাব্য তারিখ থাকলেও তা মানা হয়নি।
গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থীরা এসব অভিযোগ উত্থাপন করেন। ৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা না করলে শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জীব বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের পক্ষে ইমরান হোসেন।
