মহানগরীতে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নেয়া বিভিন্ন প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন সিটি মেয়র এম মনজুর আলম। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। তাই চট্টগ্রামের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে যেসব প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে সেগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি দেয়া উচিত।
গতকাল বুধবার চট্টগ্রামের উত্তর পাঠানটুলী ওয়ার্ড মহল্ল¬া উন্নয়ন কমিটির উদ্যোগে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ৩ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় নগর বিএনপি নেতা মো. শামসুল আলম ও ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
