গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:১১
শখ করে কমবয়সী ছেলেমেয়েদের কাঁধে তুলে নেওয়ার মধ্যে হয়তো কোনো নতুনত্ব নেই। কিন্তু তাই বলে একই সাথে কতজন পূর্ণবয়স্ক মানুষকেই বা আর কাঁধের উপর বহন করা যায়। এই প্রশ্নের উত্তর অধিকাংশ মানুষের জন্য যাই হোক না কেন কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের কোবর্গের অধিবাসী কেভিন ফাস্টের জন্য প্রশ্নের উত্তরটা কিন্তু একেবারেই ভিন্ন। কিছু দিন আগে স্রেফ কাঁধের শক্তির উপর ভরসা রেখেই কেভিন উত্তোলন করেন ১০ জন পূর্ণবয়স্ক মানুষের ভার যাদের সম্মিলিত ওজন ছিল ৬৮০ কেজি বা ১৫০৬ পাউন্ড। বলা বাহুল্য, এটিই সবচেয়ে বেশি মানুষকে কাঁধের সাহায্যে উত্তোলনের গিনেজ রেকর্ড।