একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন তিনজন। এরা হলেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গুলশান বিএনপির কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তারা মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন এ আসন থেকে বিগত নির্বাচনগুলোতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে কেউ পরাজিত হননি।
