কালেক্টরেট সহকারী সমিতির কলম বিরতি

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৯
পদবি ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে নওগাঁয় কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা তিন ঘন্টা করে কর্ম বিরতি পালন করে চলেছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দীন মোল্লার নেতৃত্বে কালেক্টরেটভুক্ত সকল শ্রেণীর কর্মচারীদের সমন্বয়ে কালো ব্যাজ ধারণ ও তিন ঘণ্টা কর্ম বিরতি কর্মসূচি পালন করে।