২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড হতে শিবগঞ্জ উপজেলার জিপিএ-৫প্রাপ্ত ৪ জন গরীব ও মেধাবী ছাত্রের সংবাদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় আঁধার ঘরে চাঁদের আলো শিরোনামে প্রকাশিত হলে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং তাদের উদ্যোগে গত ৩ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মোহাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান। অনুষ্ঠানে শিবগঞ্জ হতে জিপিএ-৫ প্রাপ্ত মোহাঃ শরিফুল ইসলাম, মোহাঃ মনিরুল ইসলাম, মোহাঃ রুহুল আমিন ও মোসাঃ আমিনা খাতুনকে নগদ ১৫ হাজার করে টাকা প্রদান করেন এবং প্রতি বছর ফলাফলের উপর ১৫ হাজার করে বৃত্তি প্রদান করা হবে বলে এক্সিম ব্যাংক সূত্রে জানা গেছে।
