নৌকার মাঝি চাঁনকে সমর্থন জানিয়েছে দলীয় নেতাকর্মীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৫৩

শেরপুর ৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে নৌকার মাঝি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনকে সমর্থন জানিয়েছে শ্রীবরদীর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগসহ দলের অংগ-সংগঠনের নেতাকর্মীরা। তিনি তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আলীসহ অনেকে জানান, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বর্তমান এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনকে আবারো মনোনয়ন দেয়ায় তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে।