রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:৩১
পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। রমজানে মাসব্যাপী ব্যাংকগুলোর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অন্যদিকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। মাঝে যোহরের নামাজের জন্য দুপুর ১-১৫ মিনিট হতে ১-৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে নামাজের বিরতি নির্ধারণ করা হলেও রমজান পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান পূর্বাবস্থায় ফিরে আসবে।