জেলার নাজিরপুর উপজেলায় ভুট্টা উত্পাদনকারী চাষীদের ভুট্টা চাষ, মাড়াইসহ বিভিন্ন সমস্যা নিয়ে চাষীদের সাথে ইন্টারন্যাশনাল মেইজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিমেট)-এর প্রতিনিধিরা সম্প্রতি এক উঠোন বৈঠক করেন। উপজেলার রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত এ বৈঠকে চাষীদের সাথে মতবিনিময় করেন সিমেট কর্মকর্তা ড. ফেডারিক্স রোসি, ড. রোজা রোমিও, ড. মৈত্রী মুখোপাধ্যায়, ড. শাহজাহান ও ড. সাবিনা ইয়াসমিন। এ সময় বেসরকারি সংস্থা ডাক দিয়ে যাইর নির্বাহী পরিচালক শাহজাহান গাজী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউএসএআইডির অর্থায়নে এবং বেসরকারি সংস্থা ডাক দিয়ে যাই-এর সহযোগিতায় রঘুনাথপুরসহ নাজিরপুর উপজেলায় ভুট্টা উত্পাদনকারী দলের চাষীরা চলতি বছর ৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেন। চাষীরা জানান, তাদের চাষ করা জমিতে হেক্টর প্রতি গড়ে ৭ টন করে ভুট্টার ফলন হয়েছে।
