‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফলের গাছ লাগান’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার্ এন্ড এনভাইরনমেন্ট (শাইন)’র উদ্যোগে ২৬ জুন শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন বিভাগ, ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান। কর্মসূচির অংশ হিসেবে বুধবার দিনভর গজনী অবকাশ কেন্দ্রের হ্রদসহ বিভিন্ন স্থানে দুর্লভ প্রজাতির কাঁঠালচাঁপা, কুর্চি, জাকারান্ডা, পলাশ, তমাল, বট ও ডুমুরসহ বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক চারা রোপণ করা হয়। এতে গজনী বিট কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি অজয় রায় চৌধুরী, শাইন’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনিসহ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
