জয়পুরহাটে হরিজনদের বিষয়ে সভা

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ১৮:০৯
জয়পুরহাটে হরিজনদের ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়ন শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হরিজনদের ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রজেক্ট লঞ্চিং ওয়ার্কসপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলমসহ জেলার অন্য কর্মকর্তাবৃন্দ।