তরুণকণ্ঠ নিয়ে মতামত
প্রকাশে সাহায্য নিতে
পারেন জনপ্রিয়
ওয়েবসাইট
ফেসবুকের।
তরুণকণ্ঠের বন্ধু হতে
লগ ইন করুন www . facebook . com / torun . kontho
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
প ড়া র ব ই
এ জু ইন মাই লাগেজ
লেখক :জেরাল্ড ডারেল
বইয়ের কথা :ক্ষুদ্রায়তনের এই বইয়ে লেখক পশ্চিম আফ্রিকার ব্রিটিশ ক্যামেরুনে তার ছয় মাসের প্রাণী সংরক্ষণ অভিযানের মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন। ডারেলের বন্ধু স্থানীয় শাসক ফন অব বেফুটের মজাদার সব কাণ্ডকীর্তিতে হাসতে হাসতে কিছুটা রম্যের স্বাদও পাবেন পাঠক। বেফুটে যাত্রাপথে অজগর নিয়ে টানাটানি আর অবশেষে ব্যর্থতা হাসির ফোয়ারা ছোটায়। টেকো পাখির খোঁজে ডারেলের অধীর আগ্রহ পাঠকের মাঝেও সংক্রমিত হয়। জর্জিনা নামের বাঁদরের বুদ্ধিদীপ্ত দুষ্টুমি হাসাতে হাসাতে চোখে পানি এনে দেবে যে কারোরই।
কেন পড়বেন :পুরো বইতে ডারেল আর তার সঙ্গীদের প্রাণিজগতের প্রতি মমতা এবং দায়বদ্ধতা সবাইকেই উদ্বুদ্ধ করবে প্রাণিজগতকে ভালোবাসতে। রালফ থম্পসনের অপূর্ব ইলাস্ট্রেশন বইটিকে অন্য মাত্রা দিয়েছে।
দে খা র ছ বি
ম্যান অব স্টিল
পরিচালক :জ্যাক স্নাইডার
ছবির কথা :‘ম্যান অব স্টিল’ একটি সুপার হিরো নির্ভর চলচ্চিত্র, যেখানে সুপারম্যানকে নিয়ে কাহিনী চিত্রায়িত হয়েছে। পরিচালক হিসেবে রয়েছেন জ্যাক স্যান্ডার ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমাটিতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল। ক্লার্ক কেন্ট একজন জার্নালিস্ট। পৃথিবী আক্রান্ত হয় বহিঃশত্রুর। সামগ্রিক অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। পৃথিবী রক্ষার্থে এগিয়ে আসে সুপারম্যান, ক্লার্ক।
কেন দেখবেন :এই প্রথম সুপারম্যান হিসেবে দর্শকের সামনে আসছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত তারকা হেনরি ক্যাভিল। ধারণা করা হচ্ছে নতুন এই সুপারম্যান হবে এখন পর্যন্ত দর্শকদের দেখা সবচেয়ে শক্তিশালী সুপারম্যান।
ত থ্য ক ণি কা
ছোট সোনা মসজিদ
ছোট সোনামসজিদ ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যাত। এটি বাংলার রাজধানী গৌড়-লখনৌতির ফিরোজপুর কোয়াটার্সের তাহখানা কমপ্লেক্স থেকে আধা কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কোতোয়ালী দরওয়াজা থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশজুড়ে এর অবস্থান। মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিপ্তর কর্তৃক কয়েক বছর পূর্বে নির্মিত একটি আধুনিক দ্বিতল গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি আধুনিক রাস্তা চলে গেছে। শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে গেছে। তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তার রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।
কে না কা টা
রেইনকোট
বর্ষাকালে প্রকৃতি যেন নিজেকে রহস্যে আবৃত করে রাখে। রোদ দেখে বাসা থেকে বেরিয়েছেন, কিন্তু একপশলা বৃষ্টি আপনাকে ভিজিয়ে দিতে পারে। আর বৃষ্টিতে ভেজা কাপড় গায়ে রাখলে আক্রমণ করতে পারে জ্বর, সর্দি ও কাশির মতো অসুখ। বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ড, রং ও আকারের রেইনকোট পাওয়া যায়। শিশুদের অনেকে পছন্দ কার্টুন আঁকা বর্ষাতি। শুধু ছোটদের জন্যই নয়, সব বয়সীর জন্যই বর্ষাতির সন্ধান মিলবে বাজারগুলোতে। সাধারণত ক্লাসিক, অ্যাটলাস, হোন্ডা ও প্লেবয় ব্র্যান্ডের বর্ষাতিগুলোই বেশি চলে। এগুলোর বেশির ভাগই চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করা। ছোট বাচ্চাদের প্লাস্টিকের বর্ষাতি পাওয়া যাবে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। বড়দের বর্ষাতির দাম পড়বে ৫০০ থেকে ৭০০ টাকা।
গ্রন্থনা :সাজেদুল ইসলাম শুভ্র
