অ্যাভিয়েশনে পড়তে হলে

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ১৮:১৮
অ্যাভিয়েশন এমন একটি সেক্টর যেখানে ক্যারিয়ার গড়ার জন্যে রয়েছে অবারিত সুযোগ। আর বর্তমানে এই খাতে চাকরি করা পছন্দনীয় বিষয় হয়ে উঠছে বেশির ভাগ শিক্ষার্থীর। আর এক্ষেত্রে দ্রুত চাকরি করার লক্ষ্যে করা যেতে পারে এয়ার হোস্টেজ, কেবিন ক্রু, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকেটিং, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রভৃতি শর্টকোর্সগুলো। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে দ্রুত চাকরি পেতে বিশেষ এসব ডিগ্রি সম্পন্ন করার পর দেশ-বিদেশের এয়ারলাইন্স থেকে শুরু করে ট্রাভেল এজেন্সিগুলোতে ক্যারিয়ার গড়ার বিশেষ সুযোগ রয়েছে। উচ্চ আয় ছাড়াও এই পেশায় রয়েছে উন্নত জীবন ধারা। এয়ার হোস্টেস/কেবিন ক্রু হচ্ছে এর মধ্যে সবচেয়ে আর্কষণীয় ও রোমাঞ্চকর। নীল আকাশকে নিজের আয়ত্তে এনে উড়ে বেড়ানোর দুর্লভ অভিজ্ঞতা একমাত্র এ পেশাতেই সম্ভব। অনেকেই এসএসসি, এইচএসসি বা ‘এ’ লেভেল শেষ করার পর দেশের বাইরে গিয়ে পড়ার প্রতি আগ্রহ দেখান। অথচ এয়ার হোস্টেজ, কেবিন ক্রুর মতো ব্যতিক্রমধর্মী কোর্স করতে পারলে শিক্ষা জীবন শেষ হওয়ার পূর্বেই চাকরির নিশ্চয়তা পাওয়া যায়। এই কোর্স একসময় বিদেশ থেকে সম্পন্ন করে আসতে হলেও কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি কোর্সটি করার জন্যে প্রদান করছে বিশেষ সুযোগ। এদের ক্যাম্পাসটি উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত। এ ছাড়া এ বিষয়গুলো সম্পর্কে জানতে কথা বলা যাবে এই নম্বরে :৮৯৯১৩৭১। একজন কেবিন ক্রুর ক্যারিয়ার শুরু হয় অত্যন্ত আর্কষণীয় বেতনে এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনেও বাড়তে থাকে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায় এ পেশার বদৌলতে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো কেবিন ক্রুদের বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেলগুলোয় থাকার ব্যবস্থা করে, যেখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি। শুধু একজন ক্রু নন, তার পরিবারের জন্যও আছে অনেক সুবিধা। পরিবারসহ বিভিন্ন দেশে ট্যুর করা, পৃথিবীর নামকরা সব শপিংমল থেকে শপিং এবং ঐতিহাসিক জায়গায় ভ্রমণের সুযোগ। এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু বিষয়ে যে শর্ট কোর্স রয়েছে তার শিক্ষা ব্যয় যথেষ্ট কম। এসএসসি-এইচএসসির পর এই কোর্স সম্পন্ন করে ক্যারিয়ার গড়া যায়। এর বেতন যথেষ্ট ভালো এবং রয়েছে অন্যান্য সুবিধা। এই পেশার প্রতি এই যুগে বেশির ভাগ স্মার্ট তরুণদের আগ্রহ লক্ষ করা যায়। তবে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু বাড়তি যোগ্যতাও থাকতে হয়; যেমন, বডি ল্যাঙ্গুয়েজ, সুষ্ঠু বাচনভঙ্গি, ধৈর্য্য ক্ষমতা, বুদ্ধিমত্তা প্রভৃতি। এই কোর্স ছাড়াও কলেজটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, শর্টকোর্স ট্রাভেল ট্যুরিজম টিকেটিং প্রভৃতি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।