পছন্দ যখন বিমান প্রকৌশল

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ১৮:১৯
এ সময়ের তরুণরা গ্লোবাল প্রফেশনের প্রতি বেশি আগ্রহী। এর অন্যতম কারণ গ্লোবালাইজেশনের যুগে সবাই চায় আন্তর্জাতিক ধারার ক্যারিয়ার গড়তে, যেখানে থাকবে উন্নত জীবন যাত্রার মান এবং উচ্চ আয়ের নিশ্চয়তা। এদিক দিয়ে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ প্রকৌশল পেশার মূল্যায়ন রয়েছে বিশ্বজুড়ে। আর সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশি তরুণদের কাছেও এটি একটি প্রিয় পেশায় পরিণত হয়েছে। টেকনোলজির প্রত্যেক পর্যায়ে সংশ্লিষ্ট খাতে চাহিদার কারণেই প্রকৌশলীদের প্রয়োজন পড়ে থাকে। এ হাইটেক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পেশায় আসতে অসংখ্য শিক্ষার্থী এয়ারলাইন্সে চাকরি করার উদ্যোগী হচ্ছে। কিন্তু এর জন্য কী করতে হবে তা অনেকেরই জানা নেই। এ জন্য অ্যাভিয়েশন সেক্টরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে যারা এসব বিষয়ে অভিজ্ঞ। যাদের জানা আছে এসব বিষয়ে ক্যারিয়ার গড়তে হলে কী বিষয়ে ডিগ্রি নিয়ে কীভাবে এগোতে হবে। এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমই সারা পৃথিবীতে স্বীকৃত। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে এ ধরনের লাইসেন্স গ্রহণযোগ্য এবং সমাদৃত। বর্তমানে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো খুবই ভালো অবস্থানে রয়েছে যেমন—গালফ এয়ার, বাহরাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স প্রভৃতি। এই সমস্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত ভারত, ফিলিপাইন, চীন, বাংলাদশে থেকে অ্যারোস্পসে ইঞ্জিনিয়ারদের নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব এক্সপার্টের অভাবে। এ ঘাটতি পূরণে এমিরেটস অ্যাভিয়েশন কলেজে যাত্রা শুরু করে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে। কিন্তু তারপরও তারা এয়ারলাইন্সের চাহিদা মেটাতে পারছে না। বাংলাদশেকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য সেই যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :০১৯২৬৩০২৯৪০। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের সরকারি-বেসরকারি দুটি ক্ষেত্রেই রয়েছে চাকরির বিশাল সুযোগ। বাংলাদেশ সরকারের বিভিন্ন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কাজের রয়েছে অবারিত সুযোগ। সেই সাথে দেশে প্রতিষ্ঠিত এয়ারলাইন্স শিল্পেও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের রয়েছে ব্যাপক চাহিদা। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সে অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করে থাকেন। এয়ারলাইন্স শিল্পে দক্ষ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, ফিবা, এডেক্সেল প্রভৃতির অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট ক্যাটেক স্বল্প ব্যয়ে অ্যাভিয়েশনের বিভিন্ন কোর্স পরিচালনা করছে। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট, যার কলেজ কোড ৫০৩৮৯। ক্যাটেকের উচ্চ শিক্ষা এবং চাকরি পাবার ক্ষেত্রে রয়েছে ইতিবাচক গবেষণা ও সাফল্য। কারণ, এদের শিক্ষার্থীরা চাকরিবিহীন নেই। দেশে ছাড়াও বহির্বিশ্বে প্রত্যেক ব্যাচের বেশির ভাগ শিক্ষার্থী কর্মরত রয়েছে।