যুব মহিলা লীগের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে যুব মহিলা লীগ। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা আক্তার এমপি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এমপি বাংলাদেশ যুব মহিলা লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
