আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে একই পরিবারের তিন জনসহ আটজনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন-বরগুনা জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, চাচাতো ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা এবং তার ভাইয়ের ছেলে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উদ-জামান মামুন মোল্লা। অন্য প্রার্থীরা হলেন, সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গাজী তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সাম শাহীন, মহিলা নেত্রী রওনক আরা টুলু প্রমুখ।
অপরদিকে বরগুনা-২ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সগির হোসেন লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মো, শামীম প্রমুখ।
