মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে তুচ্ছ ঘটনায় উভয়পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাশিদের স্ত্রী মুন্নি প্রতিবেশী হাজী সামছুল মোল্লার বাড়িতে যায়। ওই ঘটনায় শ্বশুরপক্ষের লোকজন কথা চালাচালির অভিযোগ তোলে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পরিবারের ৬ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
