রংপুরে অটো ছিনতাই চক্রের নারী সদস্য আটক

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৩৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে যাত্রীবেশে চালককে অজ্ঞান করে অটো ছিনতাইকারী চক্রের নারী সদস্য রুমি বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত দেড়টার দিকে অটো ছিনতাই করে রংপুর নগরী থেকে পালানোর সময় কাউনিয়া উপজেলায় তাকে আটক করে তাজহাট থানা পুলিশ। এ সময় ছিনতাইকারী চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে চালক মাইদুল ইসলামের ভাই তাজহাট থানায় মামলা করেন।

আটককৃত রুমি বেগম মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ মন্ডলপাড়া এলাকার কাবেজ আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন থেকে কৌশলে অটোরিকশা ছিনতাই করছে বলে স্বীকারোক্তি দিয়েছেন। এই চক্রের অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।