৮ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শততম জন্মদিন উপলক্ষে কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্ম শতবর্ষের এই অনুষ্ঠানে জ্যোতি বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী।
যথাযোগ্য মর্যাদায় জ্যোতি বসুর জন্ম শতবর্ষ পালন এবং স্মারক ডাকটিকিট প্রকাশের জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কেন্দ্রীয় তথ্য ও সমপ্রচার মন্ত্রী কপিল সিবালকে চিঠি লিখেছেন লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বছর দুইদিন আগে বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন নিয়ে বিতর্ক দেখা দেয়। বিধানসভার সাবেক স্পিকার হাসিম আব্দুল হালিমকে সেখানে ঢুকতে দেয়া হয়নি। এবার তাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাল পশ্চিমবঙ্গ সরকার।
জ্যোতি বসুর শততম জন্মদিন উপলক্ষে ৮ জুলাই বামফ্রন্টের তরফ থেকে মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।
