তিতাসে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪১

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত বাড়ি থেকে অত্যাধুনিক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় উপজেলার মনাইরকান্দি গ্রামের ভুঁইয়া বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আহসানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বলরামপুর ইউনিয়নের মনাইনকান্দি গ্রামের ভুঁইয়া বাড়ির একটি পরিত্যক্ত ঘরের বিভিন্ন স্থান থেকে গ্যাস দ্বারা নিয়ন্ত্রিত ও অটোসুইচ দ্বারা পরিচালিত এমন পাঁচটি বড় ও চারটি ছোট অস্ত্র উদ্ধার করে। পরে আরো তল্লাশির পর দেশীয় পাইপগান তৈরির পাইপসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম তার কার্যালয়ে পাঠানো হয়।