জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা শুরু কাল

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামীকাল সোমবার। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর দুই বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা পালন করে আসছে। শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি এম. আজিজুর রহমান। জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস প্রমুখ।