মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত এক

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪৩

 মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো ১ সিএনজি যাত্রী।

পুলিশ সূত্র জানায়, রোববার দুপুর দেড়টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর নামক স্থানে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা মমতাজ বেগম নামের এক মহিলা যাত্রী নিহত হন।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নাফিজ সাদিক এ তথ্য নিশ্চিত করেন। বাস গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে যায়।