ট্রেনের ধাক্কায় সিসিকের ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪৫

 সিলেট অফিস

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিলেট সিটি করপোরেশনের একটি ট্রাক। এতে আহত হয়েছে ট্রাকের চালক নান্নু মিয়াও। রবিবার বেলা সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার নুরপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বেলা ১২টার দিকে পাঠানপাড়া এলাকার আব্দুল মুক্তাদির এপলুর বাড়িতে মাটি ফেলতে যায় সিটি করপোরেশনের ট্রাক। মাটি ফেলে বাড়ি থেকে বের হওয়ার সময় রেল লাইনের উপর ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চালক নান্নু মিয়া আহত হন। সিলেট সিটি করপোরেশনের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী তানভির আহমদ তানিম বলেন, দক্ষিণ সুরমায় একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।