উপজেলার বালিজুড়ি বাজারের রুমা স্টুডিওর মালিক রাজু আহাম্মেদকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
নিহতের স্ত্রী তহুরা বেগম ও পুলিশ জানায়, রাজুর সাথে মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাজু ঐ বাড়িতে গেলে ইব্রাহিম ও তার ভাইয়েরা রাজুর ওপর চড়াও হয় এবং বেদম পিটিয়ে জখম করে। পরে বাসায় আসার কিছুক্ষণ পর রাজু মারা যায়। পুলিশ গতকাল শনিবার ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করে। এ ব্যাপারে রাজুর স্ত্রী তহুরা বেগম বাদী হয়ে ইব্রাহিমকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে।
