চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৬
নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে শুক্কুর আহমেদ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের লালখান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। চানমারি রোডের জনৈক আবদুল গফুরের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয়তলায় বাঁশের মাচার উপর দাঁড়িয়ে কাজ করার সময় পা পিছলে নীচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড় দাকুরিয়া গ্রামের মৃত মোহাম্মদ তাজুল ইসলামের পুত্র।