প্রতি বিভাগে চক্ষু শিক্ষা ইনস্টিটিউট আবশ্যক

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৫৭

বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি লোক দৃষ্টি সমস্যায় ভুগছেন। তাঁদের সিংহভাগ বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শে স্বল্প চিকিত্সায় পূর্ণ দৃষ্টি ফিরে পেতে পারেন। কিন্তু পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিত্সক না থাকায় তাঁরা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জীবন যাপন করছেন। বাংলাদেশে বিগত পাঁচ দশকে চিকিত্সাক্ষেত্রে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। ঢাকা মহানগরে একটিমাত্র চক্ষু চিকিত্সক ইনস্টিটিউট রয়েছে, যা থেকে অতি অল্প সংখ্যক চক্ষু চিকিত্সক প্রতিবছর বেরিয়ে আসছেন। চক্ষু চিকিত্সাসেবার মান নিয়েও রোগীদের মধ্যে অসন্তোষ রয়েছে। দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে চক্ষু বিশেষজ্ঞ চিকিত্সাশিক্ষার জন্য ইনস্টিটিউট স্থাপন ও পরিচালন জরুরি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুপ্রতিম দেশসমূহে চক্ষু চিকিত্সক শিক্ষক তৈরির জন্য চক্ষু চিকিত্সক প্রেরণ করে শিক্ষকদের মান উন্নয়ন প্রয়োজন। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন দেশে চক্ষু বিষয়ে উচ্চ্ শিক্ষার জন্য পূর্ণ বা আংশিক বৃত্তির ব্যবস্থা রাখতে হবে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি বিভাগে একটি করে চক্ষু চিকিত্সা শিক্ষা ইনস্টিটিউট স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করছি।

মো. আশরাফ হোসেন 

 ১২০ মধ্য বাসাবো, ঢাকা ১২১৪