আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

সারা বিশ্বের মতো বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্যোগে গতকাল রবিবার যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিএনএ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে দোয়েল চত্বর হয়ে হাসপাতালের প্রশাসনিক ব্লকে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি.জে. এ কে এম নাসির উদ্দিন, বিএনএ ঢামেক হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন। এছাড়া ঢামেক হাসপাতালের উপ-পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ, উপ-সেবা তত্ত্বাবধায়কসহ সর্বস্তরের নার্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে হাসপাতাল কনফারেন্স রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।