৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির দুই মাস পর আজ সোমবার আবার চট্টগ্রামে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের মহাসচিব আল¬ামা জুনাইদ বাবুনগরীর সংবর্ধনা উপলক্ষে এ সমাবেশের ডাক দিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ। দুপুর দুইটায় হাটহাজারী উপজেলার ডাকবাংলো চত্ত্বরে এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্ল¬ামা মুহিব্বুল¬াহ বাবুনগরী। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী ওমরা করতে সৌদি আরবে যাওয়ায় সমাবেশে থাকবেন না। তবে তার একটি বার্তা সমাবেশে পড়ে শোনানো হবে বলে সংগঠনের দায়িত্বশীলরা গতকাল ইত্তেফাককে জানান। সমাবেশে সভাপতিত্ব করবেন হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হেফাজতের নায়েবে আমীর হাফেজ মাওলানা শামসুল আলম।
হেফাজতের হাটহাজারী পৌর সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মনির বলেন, কারা নির্যাতিত মহাসচিব আল্ল¬ামা জুনাইদ বাবুনগরীর গণসংবর্ধনার মাধ্যমে হেফাজতে ইসলাম আবার প্রকাশ্য আন্দোলন শুরু করছে।
উল্লে¬খ্য, গত ৫ ও ৬ মে ঢাকা অবরোধ কর্মসূচির পর গত দুই মাসে ১৩ দফা দাবির সমর্থনে আর কোনো প্রকাশ্য সমাবেশ করেনি হেফাজতে ইসলাম। অসুস্থ মহাসচিব আল্ল¬ামা জুনাইদ বাবুনগরীর দীর্ঘদিন হাসপাতালে থাকা, মামলার কারণে অন্য সিনিয়র নেতাদের গা ঢাকা দেয়া এবং কওমী মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষাসহ নানা কারণে সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ঝিমিয়ে পড়ে। এছাড়া আমীর আল্ল¬ামা শফী ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন। এমন প্রেক্ষাপটে হঠাত্ জুনাইদ বাবুনগরীকে সংবর্ধনা প্রদানের জন্য সমাবেশের ডাক দিয়ে হেফাজত আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চায় কিনা তা নিয়ে চট্টগ্রামে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।
