নোটিশ বোর্ড

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ১৯:১১
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডে সিল্ক অ্যান্ড সাইন রিবন্ডিং আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড ঈদুল ফিতরকে সামনে রেখে নারীদের চুলের সৌন্দর্যে নিয়ে এল সিল্ক অ্যান্ড সাইন নামের সম্পূর্ণ নতুন এক রিবন্ডিং। এ রিবন্ডিংয়ে চুল সিল্কি হওয়ার পাশাপাশি রেশমের মতো সুন্দর হবে। চুল পরার সমস্যাও কমিয়ে দিবে পুরোপুরি। পুরো রোজার মাসজুড়ে এই রিবন্ডিং করানো যাবে ৭ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। দু’জন একসাথে করলে পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। রিবন্ডিং ট্রিটমেন্ট করানোর পর চুলের উপযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার দেওয়া হবে বিনামূল্যে। এ অফার চলবে ১৫ রমজান পর্যন্ত। এ ছাড়াও ফেয়ারি স্পা ফেসিয়াল করলে জুলিয়া আজাদের হাতে ফেস অনুযায়ী ফ্রি হেয়ার কাটের সুযোগ রয়েছে। আর ফেসিয়ালের বিশেষ বিশেষ প্যাকেজ অনেক অনেক ছাড় উপভোগ করা যাবে পুরো রমজান মাসজুড়ে। আল-হাসান ডায়ামন্ড-এর ৩৮ বছর পূর্তি ৩৯ বছরে পা রাখল দেশের অন্যতম ডায়মন্ড অ্যান্ড গোল্ড ব্র্যান্ড শপ আল-হাসান ডায়মন্ড গ্যালারি লি.। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আল-হাসান তাদের ৩৮ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আল-হাসান ডায়মন্ড গ্যালারির চেয়ারম্যান মো. খবির উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খায়রুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কন্সালটেন্ট নজরুল হোসেন অয়ন এবং কোম্পানির মার্কেটিং ম্যানেজার হুমায়ুন হাবীবসহ অতিথিবৃন্দ। কোম্পানিটির ৩৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশান-১, ৬৮ রিচমন্ড কনকর্ডে অবস্থিত শো রুমে ৭ দিনব্যাপী ‘৩৮ বছর পূর্তি ফেয়ার’-এর আয়োজন করা হয়েছে। ফেয়ারে ক্রেতাসাধারণ ৩৮% পর্যন্ত ছাড়ে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন এবং প্রত্যেক ক্রেতা পাবেন ৩০০০ টাকার একটি ফ্রি গিফট্ ভাউচার। ফেয়ার চলাকালীন সময়ে ক্রেতাদের র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিতদের বিভিন্ন ধরনের ডায়মন্ড প্রোডাক্ট উপহার দেওয়া হবে। আপন ডায়মন্ড হাউসের উদ্বোধন সম্প্রতি জুয়েলারি হাউস আপন জুয়েলার্সের ৭ম শাখা ৩১/৩১ বি বায়তুল মোকাররমের দ্বিতীয় তলায় ‘আপন ডায়মন্ড হাউস’-এর উদ্বোধন করা হয়েছে। এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে আপন ডায়মন্ড হাউসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আপন ডায়মন্ড হাউসের স্বত্বাধিকারী আব্দুল আহাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপন ডায়মন্ড হাউসের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ৩০% ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। ক্রেতাদের জন্য এই অফার চলবে ঈদুল ফিতর পর্যন্ত। কাবাব জোনের উদ্বোধন রমজানকে সামনে রেখে ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করল কাবাব জোন। সম্প্রতি বনানী ১১ নম্বর রোডে কাবাব জোন রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ ফারুক খাঁন, এমপি এবং এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কাবাব জোনের উদ্বোধনীতে আমার ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের দেশে প্রতিনিয়ত পর্যটন শিল্পের প্রসার ঘটছে। তাই বিদেশ থেকে বহু পর্যটক ভিড় জমাচ্ছে এ দেশে। এর ফলে দেশীয় সংস্কৃতির পাশাপশি প্রসার ঘটছে আমাদের খাবারের মান। আমি মনে করি কাবাব জোন দেশীয় কাবাবের প্রসার ঘটাতে অনেকটাই ভূমিকা রাখবে।’ র্যাডিসনে অ্যারাবিয়ান ইফতার ফুড ফেস্টিভ্যাল পবিত্র মাহে রমজান উপলক্ষে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা আয়োজন করেছে অ্যারাবিয়ান ইফতার ফুড ফেস্টিভ্যাল। হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারিতে আয়োজন করা হয়েছে দেশি-বিদেশি ঐতিহ্যবাহী বাহারী ইফতারের স্পেশাল ব্যুফে যাতে থাকছে নানা ধরনের মুখরোচক সব খাবার। প্রতি বছরই র্যাডিসন একটু ভিন্নধর্মী ইফতার আয়োজন করার চেষ্টা করে থাকে, আর এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হচ্ছে অ্যারাবিয়ান ইফতার ফুড ফেস্টিভ্যাল। র্যাডিসনের অভিজ্ঞ শেফদের দ্বারা তৈরিকৃত বৈচিত্র্যময় খাবারের সমারোহ থেকে নিজের পছন্দমতো খাবার নিয়ে নিজের রসনা তৃপ্ত করতে পারবেন যে কেউই এই অ্যারাবিয়ান ইফতার ফুড ফেস্টিভ্যালে। সুস্বাদু অ্যারাবিয়ান খাবারের বৈচিত্র্যময় সমারোহ যেমন—হারিরা স্যুপ, পনির সামবোসিক, চিকেন খাবসা, হাম্আস, মোতাবেল, ফাট্টুস, বাবাগ্যানাস, লাবানি, ল্যাম্ব ট্যাং সালাদ, ফালাফেল, খৌজি, ডিযায মাশহি, শিক টাওক, জো জো কাবাব, বাসবুসা, ওমালি, বাকলাভা, চাবেকিয়া এবং আরও অনেক অনেক সুস্বাদু মজাদার খাবার থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের খাবার। সেই সাথে ঐতিহ্যবাহী পেঁয়াজু, হালিম, জিলেপিসহ অন্যান্য জনপ্রিয় খাবার তো থাকছেই। পুরো রমজান জুড়েই চলবে এই আয়োজন। মার্কিন রাষ্ট্রদূত নানদোসে গত ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এ বছর ইউএনএফপির স্লোগান ছিল ‘ভাবো। খাও। বাঁচাও।’ এই স্লোগানকে সামনে রেখে গত ৫ জুন পরিবেশ দিবসে নানদোস বাংলাদেশ উদ্বোধন করেছে ‘ইকো ক্রোকারিজ’। নির্মাণকালে যা সমপরিমাণ পোর্সেলিন তৈজসপত্র থেকে ৭৯% কম পরিবেশ দূষণ করে। সেই ‘গ্রিন মুভমেন্ট’ ছড়িয়ে দিতে নানদোসের সঙ্গী হয়েছিল বিডি সাইক্লিস্ট। ‘হল দ্য ওয়ার্ল্ড’ ব্যানারে ঢাকা থেকে সাইকেলে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বৃক্ষ রোপণ করেছেন সাইক্লিস্টরা। ‘হিল দ্য ওয়ার্ল্ড’ ক্যাম্পেইনটি এরমধ্যে সমাজের বিভিন্ন মহলে বেশ আলোচিত ও গ্রহণযোগ্য হয়েছে যাদের মধ্যে মার্কিন দূতাবাস অন্যতম। ‘হিল দ্য ওয়ার্ল্ড’ ক্যাম্পেইনের ঠিক এক মাস পূর্তিতে গত ৫ জুলাই মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা নানদোস গুলশান ২ নম্বর আউটলেট পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানদোস বাংলাদেশের ফ্রাঞ্চাইজি এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গাজিউল হক। মজিনা নিজ হাতে নানদোসের সামনে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সমাজে যে যেখানে সেখান থেকেই পরিবেশের জন্য কিছু না কিছু কাজ করে যেতে হবে। নানদোসের কোনো দরকার ছিল না পরিবেশ বাঁচাতে এ ধরনের সিএসআর কার্যক্রম হাতে নেওয়ার। কিন্তু নানদোস সেটা করেছে।’ মজিনা আরও জানান সাউথ আফ্রিকাতে পোস্টিং থাকা অবস্থায় তিনি প্রথম নানদোসের পেরি পেরি চিকেনের সঙ্গে পরিচিত হন। বাংলাদেশে এসে সেই একই নানদোস দেখে খুবই খুশি হয়েছিলেন।