মিসরে গ্যাস সরবরাহ লাইনে জঙ্গিদের বোমা হামলা

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৩৬
মিসরের সিনাই এলাকার একটি গ্যাস সরবরাহকারী লাইনে রবিবার জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। লাইনটি দিয়ে জর্ডানে গ্যাস সরবরাহ করা হয়। দেশটিতে ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুসরির উত্খাতের পর পুলিশ ও সৈন্যদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, সিনাইয়ের উত্তরাঞ্চলীয় শহর এল-আরিশের কাছে এই বিস্ফোরণটি ঘটে। ২০১১ সালের গোড়ার দিকে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট হুসনি মুবারকের পতনের পর জঙ্গিরা সিনাইয়ের গ্যাস সরবরাহকারী লাইনের ওপর একের পর এক হামলা চালায়।