কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১১ ও বিএনপির ৮ জন নির্বাচিত

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪১
আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১১ জন, বিএনপি সমর্থিত ৮ জন এবং স্বতন্ত্র ১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আড়াইহাজার পৌরসভা আড়াইহাজার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনে মোট ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আড়াইহাজার পৌরসভায় সংরক্ষিত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশিদা আক্তার (সেলাই মেশিন), ২ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী রিনা বেগম (কলস) এবং ৩ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত সামসুন্নাহার (পদ্মফুল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা ছিল মোট ৪৯ জন। ১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মাহমুদুল হাসান সুমন (হরিণ), ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত লিটন সাহা ওরফে গুরুদাস (ফুটবল), ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম (মোরগ), ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত নুরুল হক সিকদার (ফুটবল), ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর হোসেন (ফুটবল), ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বশিরউল্ল¬াহ (ফুটবল), ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জহিরুল ইসলাম (বালতি) এবং ৯ নং ওয়ার্ডে বিএনপির মো. কালু মিয়া (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের হাতেম আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গোপালদী পৌরসভা গোপালদী পৌরসভা নির্বাচনে মোট ১১ জন সংরক্ষিত ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপালদী পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত তাছলিমা রহমান (কলস), ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়মুননেছা (কলস) এবং ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিদা বেগম (টিউবওয়েল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা ছিল মোট ৪৭ জন। ১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত শাহজাহান (চাঁদ), ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. আতাউর (আপেল), ৩ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মো. কামরুজ্জামান (ঘুড়ি), ৪ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত ফজলুল হক (মোরগ), ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোছলেহউদ্দিন ( হরিণ), ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী আব্দুল মান্নান (মোরগ), ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জয়নাল আবেদীন (ফুটবল), ৮ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত আব্দুল মতিন (মোরগ) এবং ৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী আজগর (মোরগ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ৬ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।