কুমিল্লার নাঙ্গলকোটে হরিপুর গ্রামে গত রবিবার মুসলিম মিয়ার স্ত্রী তাসলিমা বেগম ১৯ দিনের নবজাতক শিশু সন্তানকে জবাই করে হত্যা করেছে। মুসলিম মিয়া নাঙ্গলকোটের হরিপুর গ্রামের মাস্টার আবুবক্কর সিদ্দিকে বাড়িত ভাড়া থাকেন। মুসলিম মিয়া চান্দিনা উপজেলার পৌরেরপাড় গ্রামের বাসিন্দা। সে নাঙ্গলকোট পল্লীবিদ্যুত্ অফিসে নৈশ প্রহরীর ডিউটিতে থাকার সময় তার স্ত্রী মানসিক রোগী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। তাসলিমার স্বামী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ তাসলিমাকে গ্রেফতার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
