জাতীয় বিশ্ববিদ্যালয়

রমজানে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪১
পবিত্র রমজান উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের তৃতীয় বর্ষের অনার্স (স্নাতক) পরীক্ষার সময়সূচি সংশোধন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১১ জুলাই থেকে সকাল ৯টার পরিবর্তে সকাল সাড়ে ৯ টা থেকে পরীক্ষা শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ,পরীক্ষার অন্যান্য তারিখ ও শর্তাদি অপরিবর্তিত থাকবে।